Logo
প্রিন্টের তারিখ: 20 September 2026 | প্রকাশের তারিখ: Sep 20, 2026

সংবাদ শিরোনাম : ভিন্ন কথা বলে শিল্পীকে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয়!

ভিন্ন কথা বলে শিল্পীকে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয়!

ভিন্ন কথা বলে একজন অভিনেতাকে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয় করানো হয়েছে- এমনই অভিযোগ তুলেছেন অভিনেতা সোহেল তৌফিক। নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি এ অভিযোগ তোলেন। 

সোহেল ‘মাশরাফি জুনিয়র’ মেগাসিরিয়ালের বেশ পরিচিত ও জনপ্রিয় অভিনেতা। মূখ্য চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

তাকে একটি নির্বাচনী নির্বাচনী অ্যাপে মডেল হবার চুক্তি করা হয়। কিন্তু সেটা প্রচারে এলে দেখা যায় সেটা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার নির্বাচনী বিজ্ঞাপন। এতে ঐ অভিনয়শিল্পী নিজেকে প্রতারিত মনে করছেন। 

বিষয়টি নিয়ে সোহেল তৌফিক বলেন, ‘আমি একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য সম্মতি দিয়েছিলাম।


যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানানোর একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। কিন্তু পরবর্তীতে আমার অজান্তে ও সম্মতি ছাড়া বিজ্ঞাপনের শেষে একটি রাজনৈতিক ভোট আহ্বান সংযুক্ত করা হয়।

তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন জানিয়ে বলেন,  ‘শুটিংয়ের পূর্বে, শুটিং চলাকালীন কিংবা শুটিং-পরবর্তী কোনো পর্যায়েই আমাকে জানানো হয়নি যে এটি কোনোভাবে নির্বাচনী প্রচারণার অংশ। এই বিষয়টি সম্পূর্ণভাবে আমার নৈতিক অবস্থান ও পেশাগত সম্মতির বাইরে।

আমি স্পষ্টভাবে জানাতে চাই— আমি কোনো রাজনৈতিক দল, প্রতীক বা নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত নই।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্য ডিকোড বেঙ্গল
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF