ঢাকা | বঙ্গাব্দ
https://www.youtube.com/@SamiAzmainKhan

শস্তা পাঞ্জাবির আড়ালে ব্যবসায়িক দেউলিয়াত্ব: নবীন হাশমীর ‘সিন্ডিকেট’ নাটকের নেপথ্যে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026
শস্তা পাঞ্জাবির আড়ালে ব্যবসায়িক দেউলিয়াত্ব: নবীন হাশমীর ‘সিন্ডিকেট’ নাটকের নেপথ্যে ছবির ক্যাপশন :
https://www.youtube.com/@SamiAzmainKhan

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ন্যায্য মূল্যে’ পাঞ্জাবি বিক্রির নামে আলোচিত ব্যবসায়ী নবীন হাশমীর কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। অভিযোগ উঠেছে, ব্যবসার চরম মন্দা এবং পণ্যের নিম্নমান ঢাকতেই তিনি ‘সিন্ডিকেট বিরোধী’ যুদ্ধের নাটক সাজিয়েছেন।

মার্চ মাসের শুরুতেই নবীন হাশমী নিজের ফেসবুক প্রোফাইলে স্বীকার করেন যে তার প্রতিষ্ঠানের বিক্রি ৮৩ শতাংশ কমে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, পণ্যের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় গ্রাহকরা তার থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে মজুদ থাকা অবিক্রিত পণ্যগুলো নামমাত্র মূল্যে ছেড়ে দিয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার কৌশল নেন তিনি।


​তবে এই অস্বাভাবিক কম মূল্যে পণ্য ছাড়ার ফলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়িক সমিতি তার আউটলেটে হস্তক্ষেপ করে। আর এই পরিস্থিতিকেই সুকৌশলে কাজে লাগান নবীন। নিজেকে ‘সিন্ডিকেটের শিকার’ হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলতে শুরু করেন তিনি। এমনকি জনসমর্থন পেতে রাজনৈতিক সংযোগের ‘আজগুবি’ গল্পও ছড়িয়ে দেন।

​আশ্চর্যের বিষয় হলো, যে ব্যক্তি অতীতে ৩০ লক্ষ শহীদ এবং বীরাঙ্গনাদের নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে জনরোষের মুখে পড়েছিলেন, তিনি এখন ‘ন্যায় ও ইনসাফ’ প্রতিষ্ঠার বুলি আওড়াচ্ছেন। সাধারণ মানুষ যখন নিজের পরিবার বা বোনের হক আদায়ে উদাসীন, তখন নবীনের মতো সুযোগ সন্ধানীদের ‘ন্যায্য মূল্যের’ ফাঁদে পা দিয়ে তারা প্রতারিত হচ্ছে কি না—সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Online Desk

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা বর্ণমালায় জিন্নাহ-প্রেম: রাষ্ট্রভাষা বিতর্ক ভুলে ইনকিল

বাংলা বর্ণমালায় জিন্নাহ-প্রেম: রাষ্ট্রভাষা বিতর্ক ভুলে ইনকিল