ঢাকা | বঙ্গাব্দ

বংশালে তৎপর যুবলীগ নেতা নোভেল: নেপথ্যে সংঘটিত হওয়ার চেষ্টা ও নাশকতার পরিকল্পনা, অভিযোগ বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026
বংশালে তৎপর যুবলীগ নেতা নোভেল: নেপথ্যে সংঘটিত হওয়ার চেষ্টা ও নাশকতার পরিকল্পনা, অভিযোগ বিএনপির ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর পুরান ঢাকার বংশাল থানা ও পার্শ্ববর্তী এলাকায় তৃণমূল আওয়ামী লীগকে পুনরায় ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন যুবলীগ নেতা ওয়াজ উদ্দিন নোভেল। তাকে কেন্দ্র করে এলাকায় গোপন মিছিল, শোডাউন এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আগামী ডিসেম্বরকে সামনে রেখে বংশালসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতা ও সশস্ত্র মহড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

​স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, যুবলীগ নেতা ওয়াজ উদ্দিন নোভেল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের অন্যতম ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে বিদেশে অবস্থান করে তিনি তার নিজস্ব অনুসারীদের নিয়মিত দিকনির্দেশনা ও প্রয়োজনীয় অর্থ জোগান দিচ্ছেন বলে অভিযোগ। তার এই অর্থ ও নির্দেশনার ভিত্তিতেই স্থানীয়ভাবে তৃণমূল কর্মীদের চাঙ্গা করার প্রক্রিয়া চলছে।

​অতীত সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগ

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, নোভেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার রেকর্ড রয়েছে। অতীতে বংশাল থানা যুবদল ও ছাত্রদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও বিএনপি নেতা মামুন এবং ইসহাক সরকারের ক্লাব পুড়িয়ে দেওয়ার পেছনে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। এছাড়া পুরান ঢাকা ও মহানগর দক্ষিণের বিভিন্ন স্থানে রাজপথ উত্তপ্ত করার একাধিক সহিংসতায় তার নাম এসেছে।

​ডিসেম্বরকে কেন্দ্র করে সশস্ত্র প্রস্তুতির আশঙ্কা

এক স্থানীয় বিএনপি নেতা জানান, নোভেল বিদেশে বসে মোবাইল ও ডিজিটাল মাধ্যমে বংশালের উঠতি বয়সী যুব ও ক্যাডার বাহিনীকে সংগঠিত করছেন। আগামী ডিসেম্বর মাসে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে এবং বংশালসহ আশপাশের এলাকায় প্রভাব বিস্তার করতে আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী ও নাশকতার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ ও শোডাউনের মাধ্যমে এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।

​এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকার ব্যবসায়ী ও অধিবাসীরা।


নিউজটি পোস্ট করেছেন : Online Desk

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানসিক স্বাস্থ্য সচেতনতায় ঢাবি নাট্য সংসদের পথনাটক ‘All Is W

মানসিক স্বাস্থ্য সচেতনতায় ঢাবি নাট্য সংসদের পথনাটক ‘All Is W