নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে মানবিক বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষাসামগ্রীর ঘাটতিতে ভুগছিলেন। সেই প্রচলিত চিত্র পাল্টে দিতে দেশের প্রথমবারের মতো এক অনন্য উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে শিক্ষাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অধ্যায়পথ’ (Oddhaypath)। এইচএসসি মানবিক বিভাগের পূর্ণাঙ্গ ১৩টি বিষয় নিয়ে একযোগে কাজ করা এটিই দেশের প্রথম ও একমাত্র ডেডিকেটেড প্ল্যাটফর্ম।
১৫ হাজার থেকে ৩ লাখ শিক্ষার্থীর নতুন লক্ষ্য
ইতোমধ্যে এইচএসসি ২০২৬ ব্যাচের প্রায় ১৫,০০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত শিক্ষা সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এই সাফল্যের ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটির নতুন লক্ষ্য হলো—দেশের প্রায় ৩,০০,০০০ (তিন লাখ) শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটাল শিক্ষার আওতায় আনা। এই লক্ষ্য বাস্তবায়নে ২০২৭ ব্যাচের শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে বিশেষ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ‘অধ্যায়পথ’-এর অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে শিক্ষার্থীরা সহজেই এই গ্রুপের অফিসিয়াল লিংক পেয়ে যাচ্ছেন, যেখানে প্রতিনিয়ত একাডেমিক আপডেট ও দিকনির্দেশনা শেয়ার করা হচ্ছে।
মেধাভিত্তিক প্রতিষ্ঠাতা ও শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মেন্টরবৃন্দ
প্ল্যাটফর্মটির মূল চালিকাশক্তি এর অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী। ‘অধ্যায়পথ’-এর প্রতিষ্ঠাতা সৌরভ আহমেদ রাকিব বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বোর্ডের একজন মেধাভিত্তিক বোর্ড প্লেসার, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত এবং নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী (এক্স-নটরডেমিয়ান)। প্রতিষ্ঠাতা নিজে মানবিকে উচ্চতর সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের শিক্ষার মান ও বাস্তব চাহিদাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছেন। তাঁর সঙ্গে ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (DU), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (JnU) মতো শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ মেন্টররা।
সাশ্রয়ী মূল্যে সাজেশন ও ডিজিটাল ড্রাইভ সুবিধা
এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ডিজিটাল ড্রাইভ ফাইলের মাধ্যমে বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ সাজেশন সরবরাহ করছে ‘অধ্যায়পথ’। প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে তৈরি বহুনির্বাচনী (MCQ), সৃজনশীল (CQ) এবং অনুধাবনমূলক প্রশ্নের এই সাজেশনগুলো ইতোমধ্যে ব্যাপক সফলতা কুড়িয়েছে। সাম্প্রতিক পরীক্ষাগুলোতে প্রতিটি সাবজেক্টে গড়ে ২২ থেকে ৩০টি পর্যন্ত এমসিকিউ প্রশ্ন হুবহু কমন পড়ার পাশাপাশি সিকিউ ও অনুধাবন অংশেও মিলেছে শতভাগ কার্যকারিতা।
মডেল টেস্ট ও নতুন কোর্সের পরিকল্পনা
শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির মান যাচাইয়ের জন্য ‘অধ্যায়পথ’-এর অফিশিয়াল ওয়েবসাইটে রাখা হয়েছে ১৩টি বিষয়ের ওপর বিশেষ এমসিকিউ মডেল টেস্ট ব্যবস্থা, যা ঘরে বসেই মূল পরীক্ষার আমেজ ও আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করছে।
পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে সব বিষয়ের ভিডিও ক্লাস ও সাজেশনের পাশাপাশি, এইচএসসি ২০২৭ ব্যাচের জন্য খুব শিগগিরই স্বল্পমূল্যে পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক পেইড কোর্স চালু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
এইচএসসি মানবিকে নিজেকে এগিয়ে রাখতে ফেসবুক ও ইউটিউবে ‘অধ্যায়পথ’ (Oddhaypath) লিখে সার্চ দিয়ে সহজেই যুক্ত হওয়া যাবে তাদের অফিশিয়াল প্ল্যাটফর্মে। মানবিক বিভাগের প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় বিশ্বমানের ও সহজবোধ্য শিক্ষা পৌঁছে দেওয়াই ‘অধ্যায়পথ’-এর মূল অঙ্গীকার।
Online Desk