ঢাকা | বঙ্গাব্দ
https://www.youtube.com/@SamiAzmainKhan

লক্ষ্মীপুরে দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026
লক্ষ্মীপুরে দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু ছবির ক্যাপশন : আগুনে পুড়ে মারা যাওয়া শিশু আয়েশা আক্তার। ছবি: সংগৃহীত
https://www.youtube.com/@SamiAzmainKhan

গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর পশ্চিম চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। 

এ ঘটনায় বেলালের মেয়ে আয়েশা আক্তার (৭) আগুনে পুড়ে মারা যায় এবং বেলাল ও তার অপর দুই মেয়ে সালমা আক্তার (১৬) ও সামিয়া আক্তার (১৪) গুরুতর দগ্ধ হন। 

বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সালমা ও সামিয়াকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বেলালের মা হাজেরা বেগম বলেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, গতরাতে তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে ছেলের ঘরে আগুন জ্বলতে দেখেন। তখন বাইরে এসে দেখেন ঘরের দুই দরজায় তালা ঝুলছে। পরে বেলাল তার স্ত্রী ও দুই ছেলে আবির ও হাবিবকে নিয়ে দরজা ভেঙে বেরিয়ে আসতে পারলেও অপর কক্ষে তিন মেয়ে ঘুমাচ্ছিল। তাদের মধ্যে সালমা ও সামিয়াকে দগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়। কিন্তু ছোট মেয়ে আয়েশা ঘরের মধ্যেই পুড়ে মারা যায়। 


নিউজটি পোস্ট করেছেন : Online Desk

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা বর্ণমালায় জিন্নাহ-প্রেম: রাষ্ট্রভাষা বিতর্ক ভুলে ইনকিল

বাংলা বর্ণমালায় জিন্নাহ-প্রেম: রাষ্ট্রভাষা বিতর্ক ভুলে ইনকিল